বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় রাস্তা, কার্লভার্ট,ড্রেন নির্মাণের কাজ চলছে হবিগঞ্জ পৌরসভায়।


হবিগঞ্জ পৌরএলাকার রাজনগর রবিদাস পাড়ার বক্স কার্লভার্ট, সিসি রাস্তা ও রাজনগর জজবাড়ি সংলগ্ন সিসি রাস্তা উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার রাজনগর রবিদাশ পাড়ার সিসি রাস্তার ঢালাই কাজ সম্পন্ন হয়। বাকী চলমান কাজগুলোও দ্রুত বাস্তবায়ন হবে বলে জানায় পৌরসভার প্রকৌশল বিভাগ। প্রকৌশল বিভাগ আরো জানায়, প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় রাস্তা, কার্লভার্ট, ড্রেন ইত্যাদির প্যাকেজ হিসেবে ৬ নং প্যাকেজের কাজ চলমান রয়েছে। এই প্যাকেজের আওতায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে রাজনগর রবিদাশ পাড়া সিসি রাস্তা ও বক্স কার্লভার্ট এবং ১ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে রাজনগর জজবাড়ীর পাশের সিসি রাস্তা বাস্তবায়নের কাজ প্রায় সমাপ্তির পথে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *