হবিগঞ্জ পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় পৌরএলাকায় প্রায় ২৫ টি উন্নয়ন কাজ চলমান রয়েছে ॥

হবিগঞ্জ পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় পৌরএলাকায় প্রায় ২৫
টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যে সমাপ্ত
হয়েছে। কাজগুলোর মধ্যে গলি রাস্তা ও ড্রেন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি
ফায়ার সার্ভিস রোডের সাথে সংযুক্ত ঘোষপাড়ার এক গলি রাস্তা ও ড্রেন
নির্মানের কাজ শেষ হয়েছে। রাজনগর মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালের পাশে
একটি রাস্তা এবং তার পাশে ড্রেন নির্মানের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
এছাড়া শহরের ৬ নং ওয়ার্ডের ঝিলপাড়া এলাকার রাস্তা ও ড্রেনের কাজ ইতিমধ্যে শেষ
হয়েছে। আরো যে রাস্তা ও ড্রেনের কাজ শেষ হয়েছে সেগুলো হলো উমেদনগর
পূর্বহাটি, পৌদ্দার বাড়ী, তেঘরিয়া, বিওসি পার্শ্ববর্তী ড্রেন ও রাস্তা, বগলা
বাজার আখড়ার পাশে, নাতিরাবাদ কবরস্থানের পাশে ড্রেন ইত্যাদি। প্রকৌশল
বিভাগ জানায় প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকী কাজগুলো
দ্রুততম সময়ের মাঝে শেষ হবে। এই কাজগুলো সম্পূর্নরূপে বাস্তবায়ন করে
এলাকাবাসীর চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *