বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অংশগ্রহন করেন কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি, সিডিসি’র নেতৃবৃন্দ, ভ্যানগাড়ী চালক ও বর্জ্যসংগ্রহকারী এবং হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পৌর এলাকায় চলমান বর্জ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিডিসি নেতৃবৃন্দ বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে আরো জোরদার করতে নানা পদক্ষেপ গ্রহন করার পরামর্শ দেন। সাথে সাথে সমস্যা ও সম্ভাব্য সমাধানের উপায়গুলো তুলে ধরেন। ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগন তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা উপস্থাপন করেন। সভায় বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে জোড়দার করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। যে বাসা-বাড়ীগুলো এখনো এই কার্যক্রমের আওতায় আসেনি তাদের তালিকাভুক্ত করতে সিদ্ধান্ত হয়। সবাই যাতে এই কর্মকান্ডে অংশগ্রহন করেন সে ব্যাপারে উদ্যোগ গ্রহন করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও ভ্যানগাড়ীগুলো স্বল্প সময়ের মাঝে মেরামত করা এবং ভ্যানগাড়ী চালক ও বর্জ্যসংগ্রহকারীদের পোষাক ও পরিচয়পত্র দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।










