হবিগঞ্জ পৌরএলাকার ওয়ার্ড পর্যায়ে পরিচালিত হচ্ছে মশক নিধন অভিযান ॥

হবিগঞ্জ পৌরএলাকার ওয়ার্ড পর্যায়ে পরিচালিত হচ্ছে মশক নিধন অভিযান। হবিগঞ্জ পৌরসভার দুটি টিম একযোগ এই মশক নিধন অভিযান পরিচালনা করছে। সম্প্রতি পৌর মাসিক সভার আলোচনার ভিত্তিতে পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের উদ্যোগ হিসেবে এই মশক নিধন অভিযান শুরু করা হয়। এই অভিযান জোরদার করতে গত ২১ জুলাই হবিগঞ্জ পৌরসভায় আরো ৪ টি ফগার মেশিন ক্রয় করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাশ বলেন এই নতুন ৪ টি ফগার মেশিন চালু করলে পৌরএলাকায় মশক নিধন অভিযান আরো জোরদার হবে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *