শহরের যানজট নিরসনে অবৈধ টমটম চলাচল বন্ধ করতে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার হবিগঞ্জ শহর হতে অবৈধ ৩০ টি টমটম আটক করা হয়েছে। সম্প্রতি পৌরএলাকায় অবৈধ টমটমের সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় বিভিন্ন রাস্তায় যানজট দেখা দেয়। ফলে শহরবাসী ভোগান্তির শিকার হন। পরিস্থিতি বিবেচনা করে যানজট নিরসনে অবৈধ টমটম আটক করতে অভিযান শুরু করে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন পৌরএলাকাকে যানজট মুক্ত রাখতে অবৈধ টমটম আটক করার এ অভিযান অব্যাহত থাকবে।









