হবিগঞ্জ শহরের বাইপাস সড়ক সংলগ্ন বর্জ্য অপসারনের কাজ করছে হবিগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ শহরের বাইপাস সড়ক সংলগ্ন বর্জ্য অপসারনের কাজ করছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার সকাল হতে স্তুপীকৃত অতিরিক্ত এ বর্জ্য অপসারনের কাজ চলছে। হবিগঞ্জ পৌরসভার নিজস্ব এক্সকেভেটরের যান্ত্রিক ত্রুটির কারনে শহরের আনসার অফিস সংলগ্ন বাইপাস রোড এসটিএস-হতে প্রতিদিনের বর্জ্য অপসারণ কাজ ব্যাহত হয়। হবিগঞ্জ শহরের প্রতিদিনকার বর্জ্য এই এসটিএস হয়ে প্রতিদিন শহর হতে সাড়ে চার কিলোমিটার দুরে উত্তরকুল মৌজায় অবস্থিত পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশনে অপসারণ করা হয়। কিন্তু এক্সকেভেটরের যান্ত্রিক ত্রুটির কারনে এই বর্জ্য অপসারন করতে না পারায় বর্জ্য স্তুপীকৃত হয়ে পড়ে। ফলে পরিবেশের সমস্যাসহ যাতায়তে বিঘœ ঘটে। এই পরিস্থিতিতে হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ বৃহস্পতিবার হতে ভাড়া করে একটি এক্সকেভেটর, ৪ টি ট্রাক্টর এবং নিজস্ব ৪ টি ডাম্পট্রাক দিয়ে আবর্জনা অপসারন করে উত্তরকুল মৌজায় অবস্থিত ডাম্পিং স্টেশনে নেয়ার কাজ শুরু করে। শুক্রবার ভাড়াকৃত এক্সকেভেটর দিয়েই আবর্জনা অপসারনের কাজ অব্যাহত রাখা হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *