হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ॥চাকুরী ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই—হুইপ, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ ॥

চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থী কোন দলের, কোন ধর্মের এগুলো বলে বলে আওয়ামীলীগ জাতিকে বিভক্ত করে রেখেছিল। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন চাকুরী ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই। হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদেও মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ। তিনি হবিগঞ্জ পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ টাউন হলে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যদি তোমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে চাও তবে মনে রাখবে মেধার কোন বিকল্প নেই। দেশ এখন নতুন নিয়োগ হচ্ছে। কদিন আগে পুলিশে লোক নেয়া হলো। একজনকেও রাজনৈতিক বিবেচনায় চাকুরী দেয়া হয়নি। নিয়োগরে সময় যেভাবে চুলচেড়া বিশ্লষণ করা হয়েছে তার একমাত্র যোগ্যতা হচ্ছে মেধা।’ তিনি আরো বলেন,‘শুধু পুথিগত শিক্ষায় নিজেদেরকে ধরে রাখলে চলবে না। নানান দেশের ভাষা শিখতে হবে। আজ যারা তোমরা স্কুলে লেখাপড়া করছো তারা একদিন আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’ তিনি বলেন,‘আমি বলেছি, আল্লাহকে স্বাক্ষী রেখে যদি আমরা ৩৫০ জন এমপি শপথ করে বলি আমরা কেউ চুরি করবো না, কাউকে চুরি করতে দেবো না। তবে এই পাচ বছওে আমাদের দেশের অধিকাংশ সমস্যা আমরা সমাধান করতে পারবো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. রতœদীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোঃ মঈনুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। আলোচনা শেষে পৌর এলাকার শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *