একটি জরুরী বিজ্ঞপ্তি ।। পোস্টার, ব্যানার ও লিফলেট সাঁটানো থেকে বিরত থাকুন।


এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে, হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক, ভবন ও দেয়ালে অবাধে নির্বাচনী পোস্টার, ব্যানার ও লিফলেট সাঁটানোর ফলে শহরের স্বাভাবিক সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ, দেয়াল, সরকারি-বেসরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার, ব্যানার ও লিফলেট সাঁটানো থেকে বিরত থাকুন। অন্যথায় পৌর কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।
শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *