৪ নং ওয়ার্ডে শুরু হচ্ছে হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী ॥মতবিনিময় সভায় এলাকাবাসীর সহযোগিতার আশ্বাস ॥

কমিউনিটি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করার লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে শুরু হচ্ছে পাইলট কর্মসূচী। হবিগঞ্জ পৌরসভা কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি, সিডিসি-এর মাধ্যমে এই কর্মসূচী শুরু করছে। শনিবার রাত ৮ টায় চৌধুরী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর উপস্থিতিতে এ মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার সামছু মিয়া, সাবেক পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল কুদ্দুছ শামীম, রুবেল চৌধুরী, নিতেন্দ্র সুত্রধর, সালেক মিয়া, মোঃ সেলিম আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন বর্তমানে ৪ নং ওয়ার্ডের খানা জরিপ চলছে। এই কর্মসূচীর আওতায় ওয়ার্ডের সকল বাসা হতে সিডিসি ভ্যানগাড়ীতে প্রতিদিন গৃহস্থালী আবর্জনা দিবেন। এই কর্মসূচীর মাধ্যমে ওয়ার্ডকে ময়লা-আবর্জনামুক্ত করে গড়ে তোলতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। পরবর্তীতে সকল ওয়ার্ডে এ কর্মসূচী পালিত হবে। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান। তারা ওয়ার্ডকে আবর্জনামুক্ত করতে সর্বাত্মক সহযোগতিার আশ্বাস দেন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *