পৌর এলাকার মাংস বিক্রেতাদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পৌরসভায়।

হবিগঞ্জ পৌর এলাকার মাংস বিক্রেতাদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে   হবিগঞ্জ    পৌরসভায়। সোমবার পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় মাংস বিক্রেতাগন বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন। সিদ্ধান্ত হয় পশু জাবাইয়ের পূর্বে প্রাণী সম্পদ অফিসের পশু চিকিৎসক পশুর পরীক্ষা করবেন। পরে পৌরসভার পক্ষ হতে জবাইকৃত পশুর মাংসে সীল দেয়া হবে। এছাড়াও প্রতিটি দোকানের আশপাশ ও জাবাইয়ের স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যারা ইজারাদার রয়েছেন তারা নিয়মিত টোল পরিশোধ করবেন। সভায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *