পবিত্র ঈদ উল আযাহায় গত 28 মে দুপুর হতে পশুর বর্জ্য অপসারনের জন্য হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা টিম দক্ষতার সাথে কাজ করায় এ শাখাকে ধন্যবাদ জানিয়েছেন পৌর প্রশাসক মোঃ মঈনুল হক। 2 মে রোজ মঙ্গলবার পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠনিকভাবে এ কথা জানান পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। উক্ত ষ্টাফ সভায় পৌরসভার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অফিসের নিয়ম শৃংখলা রক্ষা, কর আদায়, কর নির্ধারণ, ট্রাফিক ও ট্রেড লাইসেন্স, নিয়মিত নন ট্যাক্স আদায় ও নাগরিক সেবা প্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পৌর নির্বাহী কর্মকর্তা পবিত্র ঈদ উল আযহায় সফলভাবে পরিচ্ছন্নতা কাজ সম্পন্ন করায় কনজারভেন্সী শাখার প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন পৌর প্রশাসক এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার কনজারভেন্সী শাখা প্রধান সৈয়দ মুফাজ্জেল সাদাতের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সাথে সাথে এ কর্মকান্ডের সাথে জড়িত কনজারভেন্সী শাখাসহ সকলের প্রতি ধন্যাবাদ জ্ঞাপন করেন। সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ( পানি ও পয়ঃনিস্কাশন) মোহাম্মদ আবদুল কুদ্দুছ শামীম, সহকারী প্রকৌশলী ( সিভিল) প্রদীপ চন্দ্র রায়, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ প্রমুখ।































