হবিগঞ্জ পৌরসভার নাম ভাঙ্গিয়ে টমটম হতে চাঁদা সংগ্রহের অভিযোগে আটক করা হয়েছে ভুয়া
ভলান্টিয়ারকে। আটককৃত ব্যক্তির নাম সুমন মিয়া (৩৫)। সে হবিগঞ্জ সদর উপজেলার উত্তর তেঘরিয়া
গ্রামের আব্দুল আলীর ছেলে। পৌরসভার ভলান্টিয়ার পরিচয় দেয়া ওই ব্যক্তিকে থানায় সোপর্দ করে একটি
অভিযোগ দায়ের করেন হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর সুশীল কুমার বসাক।
বিবরনে প্রকাশ, যানজট নিরসনে অক্টোবরের ৪ তারিখ হতে পৌরসভা অবৈধ টমটম আটক অভিযান শুরু
করে। লোকমুখে শোনা যায় কে বা কারা অবৈধ টমটম আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় ভুয়া ভলান্টিয়ার সুমন মিয়া বৃন্দাবন কলেজের সম্মুখ হতে মোঃ নাইম মিয়া
নামের একজন টমটম ড্রাইভারের টমটম আটক করে এক হাজার টাকা বিনিময়ে ছেড়ে দেয়। ওই ড্রাইভার
তাৎক্ষনিক পৌরসভার ভলান্টিয়ারদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ভুয়া ভলান্টিয়ার সুমন
মিয়াকে ধরে প্রথমে তারা পৌরসভা অফিসে নিয়ে আসেন। পরে হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর
সুশীল কুমার বসাক তাকে থানায় সোপর্দ করেন। সাথে সাথে একটি অভিযোগও দায়ের করেন।








