শারদীয় দুর্গা পূজায় প্রতিমা বিসর্জনের জন্য খোয়াই নদীতে হবিগঞ্জ পৌর এলাকার দুইটি ঘাটলা উপযুক্ত করনের কাজ করছে হবিগঞ্জ পৌরসভা ॥


শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে খোয়াই নদীতে
হবিগঞ্জ পৌরএলাকার দুইটি ঘাটলা উপযুক্তকরনের কাজ
করছে হবিগঞ্জ পৌরসভা। রবিবার সকাল থেকে চৌধুরী
বাজার খোয়াইমুখ পৌর ঘাটলা পরিচ্ছন্নতা শুরু করা হয়।
তাছাড়া মাছুলিয়া ঘাটলাতে বালির বস্তা ফেলার কাজ
করছে পৌরসভা। পৌরসভার প্রকৌশল বিভাগ জানিয়েছে
প্রতিবছরের মতো এবারও সুষ্টু, শান্তিপূর্ন ও উৎসবমুখর
পরিবেশে প্রতিমা বিসর্জনের পর্ব পালিত হবে। এর জন্য
এখন থেকেই দুটো ঘাটলা উপযুক্তকরণের কাজ শুরু করা
হয়েছে। উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকায় ৩৫ টি পূজা
মন্ডপ রয়েছে। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ পূজা মন্ডপের
প্রতিমা বিসর্জন হয় চৌধুরী বাজার খোয়াই
পৌরঘাটলায়। বাকীগুলোর প্রতিমা বিসর্জন হয়
মাছুলিয়া ঘাটলায়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *