হবিগঞ্জ শহরের কালীবাড়ি ক্রস রোডে নতুন স্ল্যাব স্থাপন করা হয়েছে। জনভোগান্তির লাঘব হবে

হবিগঞ্জ শহরের কালীবাড়ি ক্রস রোডে নতুন স্ল্যাব স্থাপন করা হয়েছে। গতকাল হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ স্ল্যাব বসানোর কাজ করা হয়। কালীবাড়ি ক্রসরোডের ক্রসড্রেনের উপরে যে স্ল্যাব ছিল তা ভেঙ্গে যাওয়ায় যানচলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। ইতিপূর্বে এই স্থানের স্ল্যাব মেরামত করলেও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারনে সেটি ভেঙ্গে যায়। ফলে পথচারী ও যানচলাচলে বিঘ্ন ঘটে। এ পরিস্থিতিকে আমলে নিয়ে হবিগঞ্জ পৌরসভা শনিবার উক্ত ক্রস ড্রেনে নতুন স্ল্যাব লাগিয়ে দেয়। এতে করে জনভোগান্তির লাঘব হবে বলে মনে করছেন এলাকার ব্যবসায়ীগণ।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *