ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নকরণের স্বার্থে হবিগঞ্জ পৌরসভা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নকরণের স্বার্থে হবিগঞ্জ পৌরসভা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলামান রয়েছে। এই সপ্তাহ অর্থাৎ 27 সেপ্টেম্বর হতে 03 অক্টোবর 2026 ইং পৌরএলাকার গুরুত্বপূর্ন স্থানসমূহ পরিচ্ছন্নকরণের পাশাপাশি নিয়মিত কমিউনিটি ভিত্তিক বর্জ্য সংগ্রহ অভিযানও বেগবান করেছে। এই অভিযানের আওতায় মশক নিধনের জন্য 4 টি ফগার মেশিন রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে সরকারী বেসরকারী অফিসগুলোতে মশার ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়াও আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পৌর এলাকার 35 টি মন্ডপের আশপাশ পরিচ্ছন্ন রাখতে কাজ করছে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। ইতিমধ্যে ডাকঘর এলকা, দিয়ানত রামসাহার বাড়ী, নোয়াহাটি বারিধারা, কালীগাছতলা, রামকৃষ্ণ মিশন, ঘোষপাড়া গোপীনাথ জিউড় আখড়া, নায়েবের পুকুর পাড়, পুরাতন হাসপাতাল সড়ক ও গানিংপার্ক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানেও এ অভিযান চলমান রয়েছে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *