ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জারি রেখেছে হবিগঞ্জ পৌরসভা। আজ 5 অক্টোবর সোমবার বগলাবাজার গোপাল জিউড় আখড়া, রামকৃষ্ণ মিশনের সম্মুখের ড্রেন, আনোয়ারপুরের খাল, ইসলামিয়া এতিম খানার সামনে ঝোপজঙ্গল পরিস্কার পিটিআইয়ের সামনে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে থেকে ফুটপাতের উচুনীচু স্তুপগুলো এক্সকেভেটর দিয়ে সমান করা হয়। এখান হতে উত্তোলিত মাটি বদিউজ্জামান খান সড়কে ওয়াকওয়ে এর নীচে ফাকা জায়গায় দেয়া হয়।




















