প্রায় সাড়ে ২১ লাখ টাকা পৌরকর আদায়ের মধ্য দিয়ে শেষ হলো হবিগঞ্জ
পৌরসভার দুদিনব্যাপী ‘পানির বিল ও পৌরকর মেলা’। মঙ্গলবার বিকেলে
দুদিনব্যাপী এ মেলার সমাপ্তি হয়। সোমবার সকালে এ মেলার উদ্বোধন
করেছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ। সভাপতি
ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। সভা পরিচালনায়
ছিলেন মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত টানা পানির বিল ও পৌরকর আদায়
করা হয়। পৌরকরদাতাগনকে ১০ শতাংশ রিবেট এবং পানির বিল
পরিশোধকারীদের সারচার্জ মওকুফ করা হয়। এছাড়াও করদাতাগনকে
সম্মাননা সনদ ও গাছের চারা উপহার দেয়া হয়।
‘পানির বিল ও পৌরকর মেলা’র দুদিনে পৌরকর আদায় হয় ২১ লাখ ৪৪
হাজার ৮শ ৭৫ টাকা। প্রথম দিনে পৌরকর আদায় হয়েছিল ১২ লাখ ২৬
হাজার ৬শ ৮৫ টাকা। দ্বিতীয় দিনে আদায় হয়েছে ৯ লাখ ১৮ হাজার ১শ’
৯০ টাকা। দুইদিনে পানির বিল আদায় হয়েছে প্রায় ১ লাখ ৯৫ হাজার
টাকা। মেলায় পৌরকর ও পানির বিল পরিশোধকারীদের প্রতি কৃতজ্ঞতা
জানিয়েছে পৌরকর্তৃপক্ষ।







