হবিগঞ্জ পৌরসভা অফিসপ্রাঙ্গনে ‘পানির বিল ও পৌরকর মেলা চলাকালীন মঙ্গলবার বেলা পৌণে
বারোটায় পৌরসভা অফিসের সংযোগ বিচ্ছিন্ন করে হবিগঞ্জের বিদ্যুত বিভাগ। পৌরসভার
দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন উদ্দেশ্যমুলকভাবে পৌরসভাকে হেয় করতে বিদ্যুত বিভাগ
অযৌক্তিকভাবে কাউকে না জানিয়ে এ সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় পৌরকর মেলায় আগত
পৌরকরদাতাগনদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এসময় হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী
কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের পৌরসভা
সভাকক্ষে নিরাপদে নিয়ে যান। সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি পৌরসভার অবস্থান
ব্যাখা করেন। পৌরসভা অফিসের কোন বিদ্যুত বিল বকেয়া নেই। চলতি দুইমাসে বিল পরিশোদের
জন্য বিদ্যুত বিভাগ ৩০ সেপ্টেম্বও পর্যন্ত সময় দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ৩০ সেপ্টেম্বর
আসার আগেই পৌরসভা প্রশাসক কিংবা পৌরনির্বাহী কর্মকর্তাকে না জানিয়েই
হয়রানীমুলক পৌরসভা কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এ সময় বিদ্যুত বিভাগের
কর্মকর্তারা সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। তারা তাৎক্ষনিক দুঃখপ্রকাশ করেন। কিন্তু
পৌরসভা থেকে ফিরে যাওয়ার পর বিদ্যুত অফিস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই
বিদ্যুত বিচ্ছিন্ন করার ঘটনাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। পৌরসভা যেটিকে মিথ্যা তথ্য
বলে সাংবাদিকদের জানিয়েছে। ওই সময় হবিগঞ্জ পৌরসভা সামাজিক যোগাযোগ মাধ্যমে
তাদের অবস্থান ব্যাখা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্যটি ঠিক ছিল ঠিক এরকমঃ আজ হবিগঞ্জ পৌরসভায় পানির
বিল ও পৌর কর মেলা চলাকালে আনুমানিক ১১.৪৫ মিনিটের সময় হবিগঞ্জ পিডিবি অফিসের লোকজন
পৌরসভার কাউকে না জানিয়েই পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সাথে
সাথে উপস্থিত পিডিবি’র কর্মকর্তাগনকে জিঞ্জাসা করলে তারা জানান পৌরসভার পানি সরবরাহ
কেন্দ্রের ২ মাসের বিল বকেয়া থাকার কারণে তারা উর্ধ্বতণ কর্তৃপক্ষের নির্দেশে পৌরসভা কার্যালয়ের
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন। যদি ও পৌরসভা কার্যালয়ের কোন বিল বকেয়া নেই। পিডিবি
অফিসের এরূপ খামখেয়ালী আচরনের কারণে পৌরকর মেলায় আগত গ্রাহকগন চরম ভোগান্তির মাঝে পড়েন।
মূলত: জুলাই ২০২৬ পর্যন্ত বিদ্যুৎ বিল ছিল ৬৪৫৬০২/- টাকা, আগষ্ট ২০২৬ মাসের চলতি বিদ্যুৎ বিল
৫৪৩৯৭৩/- টাকা। সর্বমোট ১১৮৯৫৭৫/- টাকা। পরিশোধের সর্বশেষ তারিখ ৩০/০৯/২০২৬ খ্রি:। পৌরসভা
বিদ্যুৎ বিল পরিশোধের প্রক্রিয়া গ্রহন করছে। এর মাঝেই পিডিবি’র লোকজনের এরূপ আচরনে তাদের
উপর উপস্থিত লোকজন ক্ষীপ্ত হন এবং তাদেরকে পৌরসভার হল রুমে নিরাপদে নিয়ে আসা হলে তারা পৌর
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ না করে এবং পৌরসভা অফিসের বকেয়া না থাকা সত্বেও অফিসের
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য দু:খ প্রকাশ করেন। উল্লেখ্য, পৌরসভার নিকট পিডিবির
দাবীকৃত ৬৫ লাখ টাকার বকেয়া বিলের দাবী সম্পূর্ন ভিত্তিহীন। হবিগঞ্জ পৌরসভা বিদ্যুৎ বিভাগের
সমুদয় বকেয়া পরিশোধ করেছে। এ সংক্রান্ত বিদ্যুৎ বিভাগ জুলাই মাসে প্রত্যয়ন ও দিয়েছে।
(বি:দ্র: বিদ্যুৎ বিল বকেয়া পাওনা নাই মর্মে বিদ্যুৎ বিভাগের প্রত্যয়ন পত্র এবং সর্বশেষ পাওনার কপি
পোস্ট করা হলো)
এছাড়াও পৌরসভা জানিয়েছে বিদ্যুত বিভাগ পৌরএলাকায় সুইপার (হরিজন) পাড়ার যে বিদ্যুত বিল
রয়েছে সেগুলো হবিগঞ্জ পৌরসভার হিসেবে ধার্য্য করেছেন। অথচ এ ব্যাপারটি বহু আগেই মিমাংসিত হয়েছিল যে ওই পাড়াগুলোতে যারা বিদ্যুত ব্যবহার করবেন তারা নিজ দায়িত্বে করবেন। তাই সেই বিলগুলো
পৌরসভার নামে নতুন করে প্রচার করা মিথ্যা প্রচার ছাড়া কিছুই নয়।








