হবিগঞ্জ পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ॥ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহবান জেলা প্রশাসকের ॥

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে হবিগঞ্জ শহরে। শনিবার হবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডেও মাস্টার কোয়ার্টারে প্রধান অতিথি হিসেবে এ অভিযানের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান। আলোচনার পর হবিগঞ্জ পৌরসভার টিম ফগার মেশিন দিয়ে মশক নিধন ঔধষ ছিটানো হয়। এছাড়াও পরিচ্ছন্নতাকার্যও পরিচালনা করা হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *