হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক

হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। মঙ্গলবার বিকেলে তিনি পৌরসভার চলমান এবং সম্পন্নকৃত উন্নয়ন কাজ দেখতে প্রথমে বানিজ্যিক এলাকার বদিউজ্জামান খান সড়কের পাশে দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তিনি আরো অন্যান্য সাইট পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে মুসলিম কোয়ার্টার চিল্ড্রেন র্পাক, তিনকোনা পুকুর পাড় ওয়াকওয়ে, উমেদনগর এবং সুবিদপুর ইউনিয়নে হবিগঞ্জ পৌরসভার মালিকানাধীন জমি। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী সিভিল প্রদীপ চন্দ্র রায় ও সহকারী প্রকৌশলী পানি ও পয়ঃনিস্কাশন মোহাম্মদ আবদুল কুদ্দুস শামীম। পৌর প্রশাসক মোঃ মঈনুল হক জনদুর্ভোগ কমাতে চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *