হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমান হবিগঞ্জ পৌরসভার পৌরকর হিসেবে ২ লাখ ৮১ হাজার ৫০৫ টাকা পরিশোধ করেছেন। গতকাল তিনি তার কার্যালয়ে পৌরকর পরিশোধের চেক হস্তান্তর করেন। এই চেক হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে গ্রহন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কর আদায়কারী ইসরাত জাহান নীলা। মোঃ জাবেদ ইকবাল চৌধুরী হবিগঞ্জ পৌরসভার সমুদয় পৌরকর পরিশোধ করার জন্য বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








