পৌরএলাকায় বাড়ি-বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করতে পাইলট কর্মসূচী শুরু করছে হবিগঞ্জ পৌরসভা

পৌরএলাকায় বাড়ি-বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করতে পাইলট কর্মসূচী শুরু করছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার  বিকেলে পৌরভবনের সভাকক্ষে সিডিসি নেতৃবৃন্দ ও পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বক্তারা বলেন বাড়ি-বাড়ি সংগ্রহ কার্য ক্রম শহরের কোন কোন এলাকায় সফলভাবে পরিচালিত হলেও অনেক এলাকায় গ্রাহক সংকটের কারনে ব্যর্থ হচ্ছে। অনেক বাসাবাড়ির লোকজন সিডিসি ভ্যানগাড়ীতে বর্জ্য দিচ্ছেন না। গাড়ীতে বর্জ্য না দিয়ে তারা রাস্তার পাশে,  ড্রেনে, পুকুরের পাড়ে, মরা নদীর পাড়ে, খোলা মাঠে এমনকি রাস্তার মাঝেও বর্জ্য ফেলছেন। এ সকল কারনে সিডিসি নেতৃবৃন্দ উক্ত কার্যক্রমকে এগিয়ে নিতে পারছেন না। শহরকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলতে বাড়ি-বাড়ি, ডোর-টু-ডোর, বর্জ্য সংগ্রহ কার্যক্রম গতিশীল করা প্রয়োজন। এ ব্যাপারে পৌর এলাকার সকল খানা, হাউজহোল্ডকে বর্জ্য সংগ্রহের কার্যক্রমে গ্রাহক করতে হবে।  এ ব্যাপারে 4 নং ওয়ার্ডকে পাইলট কর্মসূচীর ওয়ার্ড হিসেবে নিধারণ করা হয়। পর্যায়ক্রমে সব ওয়ার্ডকে এ কর্মসূচীর আওতায় আনা হবে। এ পাইলট কর্মসূচী সফল করতে 4 নং ওয়র্ডে খানা জরিপ শীঘ্রই শুরু হচ্ছে। সভায় ।উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সিডিসি ফেডারেশন নেতৃবৃন্দ।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *