শনিবার বেলা তিনটায় তিনি কিবরিয়া মিলনায়তনের পাশে এবং বাইাপাস সংলগ্ন খাল পরিদর্শন করেন। পরে তিনি হবিগঞ্জ পৌরসভার ল্যান্ডফিল পরিদর্শন করতে উত্তরকুল মৌজায় অবস্থিত মির্জাপুর গ্রামের পাশে যান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মঈনুল হক ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। জেলা প্রশাসক পৌরএলাকার পানি নিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।









