হবিগঞ্জ পৌর এলাকার ৮৩টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান।।

‘ইমাম  ও মুয়াজ্জিনরা প্রশাসনের কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকেন —–জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। শনিবার হবিগঞ্জ পৌর টাউন হলে অনুষ্ঠিত ‘সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।

প্রধান অতিথি বলেন ‘ইমাম মুয়াজ্জিনরা প্রশাসনের কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করেন।’ তিনি ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদানের জন্য হবিগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ৮৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদেরকে এই ভাতা প্রদান করা হয়। হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে খতিব ও ইমামদের জনপ্রতি ৪ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদের ৩ হাজার টাকা করে সম্মানী দেয়া হয়। অনুষ্ঠানে আলোচনার পর খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সম্মানী ভাতা তুলে দেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *