হবিগঞ্জ পৌরসভায় নতুন দুটি ব্যাটারি চালিত মিনি গার্ভেজ ভ্যান চালু।। চালকদের হাতে চাবি হস্তান্তর করলেন জেলা প্রশাসক।।

হবিগঞ্জ পৌরসভায় নতুন দুটি ব্যাটারি চালিত মিনি গার্ভেজ ভ্যান চালু করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ আনুষ্ঠানিকভাবে এই গার্ভেজ ভ্যান উদ্বোধন করেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের শিরিষতলায় হবিগঞ্জ পৌরসভার পরিছন্নতাকর্মী কাম ভ্যানচালক ফিরোজ ও আলমের হাতে নতুন গার্ভেজ ভ্যান গাড়ির চাবি তুলে দেন। জেলা প্রশাসক হবিগঞ্জ পৌরসভায় নতুন দুটি ভ্যান গাড়ি চালু করায় সন্তোষ প্রকাশ করেন। সাথে সাথে হবিগঞ্জ পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রয়োজনে ভবিষ্যতে এ ধরনের আরো গার্ভেজ ভ্যান চালু করার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ম‌ঈনুল হক ও হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভায় চারটি ব্যাটারী চালিত মিনি গার্ভেজ ভ্যান বর্জ্য অপসারণে ব্যবহৃত হচ্ছে। ওই চারটি ভ্যান বর্জ্য অপসারণ এর বিপরীতে পর্যাপ্ত না হওয়ায় হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ ম‌ঈনুল হক দুটি নতুন গার্ভেজ ভ্যান চালুর উদ্যোগ নেন। এতে করে হবিগঞ্জ পৌরসভার ড্রেন এবং ডাস্টবিনের বর্জ্য অপসারণ কার্যক্রম গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *