হবিগঞ্জের উত্তরকুল মৌজায় পৌরসভার ডাম্পিংস্টেশনে যাওয়ার রাস্তায় ইট-বালি ফেলা হচ্ছে পৌরসভার পক্ষ হতে

হবিগঞ্জের উত্তরকুল মৌজায় পৌরসভার ডাম্পিং স্টেশনে যাওয়ার রাস্তায় ইট-বালি ফেলা হচ্ছে পৌরসভার পক্ষ হতে। সম্প্রতি বৃষ্টির কারনে ডাম্পিং স্টেশনের সামনের রাস্তা ক্ষতিগ্রস্থ হওয়ায় বর্জ্য অপসারণ বাধাগ্রস্থ হচ্ছে। পৌরসভা সুত্র জানিয়েছে আলমবাজার হতে ডাম্পিং স্টেশন পর্যন্ত রাস্তা মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে পত্র দেয়া হয়েছে। কিন্তু সাময়িকভাবে চলাচলের ক্ষেত্রে ভোগান্তি লাঘব ও বর্জ্য অপসারণ কাজ নির্বিঘœ করতে পৌরসভার নিজস্ব ডাম্পিং ট্রাক ও এক্সকেভেটর দিয়ে রাস্তায় ইট ও বালি ফেলা হচ্ছে। উল্লেখ্য ২০২২ সালে হবিগঞ্জ পৌরসভার বর্জ্য অপসারনের জন্য উক্ত রাস্তাটি নির্মান করে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলের কারনে রাস্তা ক্ষতিগ্রস্থ হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *