হবিগঞ্জ পৌরসভার ‘পৌর পানি লৌহদুরীকরণ প্রকল্প-৩’ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তিনি শ্মশানঘাট রোডস্থ ‘পৌর পানি লৌহদুরীকরণ প্রকল্প-৩’ এ যান। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী তাহমিনা তানভীন, হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী, পানি ও পয়ঃনিস্কাশন, মোহাম্মদ আবদুল কুদ্দুছ শামীম প্রমুখ। উল্লেখ্য, ইতিমধ্যে ‘পৌর পানি লৌহদুরীকরণ প্রকল্প-৩’ হতে পরীক্ষামুলক পানি সরবরাহ চালু হয়েছে। উক্ত প্রকল্পের কার্যক্রম শীঘ্রই পুরিপুরি চালু করার ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় পৌরকর্তৃপক্ষ। কার্যক্রম পূনাঙ্গভাবে চালু হলে পানি সরবরাহ কার্যক্রম আরো গতিশীল হবে বলেও জানানো হয়।









