হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু ॥

হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার এই পুকুরের পূর্বপাড়ে ওয়াকওয়ে ঢালাই কাজ শুরু হয়। হবিগঞ্জ পৌরসভা পৌরএলাকার পুকুর সংরক্ষন ও সৌন্দর্য্য বর্ধন কর্মসূচীর আওতায় এ নির্মান কাজ হাতে নেয়। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন লোকাল গভর্নম্যান্ট কোভিড ১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট এর আওতায় প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে এই পুকুরের দুইপাড়ে ঝুলন্ত ওয়াকওয়ে নির্মাণের কাজ হাতে নেয়া হয়। এই কাজের আওতায় বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের পূর্বপাড়ে ৫৬ মিটার এবং উত্তরপাড়ে ৩৫ মিটার ওয়াকওয়ে নির্মিত হবে। ওয়াকওয়ের প্রস্থ হচ্ছে ১.৮ মিটার। ঝুলন্ত এই ওয়াকওয়েতে থাকবে এসএস পাইপের রেলিং। নীচে থাকবে পার্কিং টাইলস। হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ জানায় এক মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে। পুকুরের পশ্চিম ও দক্ষিন পাড়ের ব্যাপারে জানতে চাইলে পরবর্তী প্রকল্পে সেই দুই পাড়ের ওয়াকওয়ে নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও নান্দনিক করতে পৌরসভা ইতিমধ্যে বেশকিছু কাজ বাস্তবায়ন করেছে। এর মধ্যে টাউন মডেল পুকুর নান্দনিক করে গড়ে তোলা, তিনকোন পুকুরের সৌন্দর্য্য বর্ধন ইত্যাদি কাজ রয়েছে। ভবিষ্যতেও পুকুর জলাশয়সহ পৌরএলাকাকে নান্দনিক করে তোলতে পৌরসভার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *