হবিগঞ্জ শহরের পিটিআই রোড ও বদিউজ্জামান খান সড়কে রাস্তার গর্ত ভরাট ও মেরামত কাজ করেছে হবিগঞ্জ পৌরসভা

দিবাগত রাত এই মেরামতের কাজ শুরু করা হয়। জেলা প্রাথমিক
শিক্ষা অফিসের সামনে ব্যাকরোডের গর্তগুলো কংক্রিট ও বালি দিয়ে ভরাট করা হয়। রুলার গাড়ী
দিয়ে এ সকল গর্তগুলোকে ভরাট করে মেরামত করা হয়। ঠিক একই কাজ করা হয় বদিউজ্জামান খান
সড়কে। এসকল মেরামত কাজ করায় যানবাহন চলাচলে এখন ভোগান্তি কমেছে। বিশেষ করে
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাস্তার গর্ত ভরাট করে প্রয়োজনীয় মেরামত করার দাবী
জানিয়েছিলেন পূজা কমিটির নেতৃবৃন্দ। হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ জানিয়েছে
যেস্থান সমূহে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হচ্ছে।
এই মেরামত কাজ অন্যান্য রাস্তায়ও চলমান থাকবে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *