বাংলাদেশ সিটি ইনক্লুসিভ সনিটেশন প্রজেক্ট ফর টুয়েন্টি ফাইভ টাউন‌-এর ৪ দিনব্যাপী ভিজিট প্রোগ্রাম।।

নেপালের রাজধানী কাঠমুন্ডুতে শুরু হয়েছে চার দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং থ্রো ওভারসিজ এক্সপোজার ভিজিট প্রোগ্রাম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় বাংলাদেশ সিটি ইনক্লুসিভ সনিটেশন প্রজেক্ট ফর ২৫ টাউন‌ এ প্রোগ্রামের আয়োজন করে। উক্ত কর্মসূচিতে হবিগঞ্জ পৌরসভাও অংশগ্রহণ করে। পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা ২৫ পৌরসভায় প্রকল্পের মাধ্যমে উন্নতকরণের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেয়া হয়।

প্রোগ্রামে অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রওশন আলম, স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এস এম হুমায়ুন কবির ও মোহাম্মদ শাহ জালাল, ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের  নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব, সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ পারভেজ, ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল হাসান, বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির উদ্দিন,  ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফর, ঢাকা স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা হোসেইন আহমদ, ঢাকা স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, ঢাকা স্থানীয় সরকার বিভাগের পার্সোনাল অফিসার মোঃ লুৎফুর রহমান, ঠাকুরগাঁও পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ আবু শাহীন, সাতক্ষীরা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মহব্বত আলী ও হবিগঞ্জ পৌরসভার পা কঞ্জারভেন্সি ইন্সপেক্টর সৈয়দ মুফাজ্জেল সাদাত।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *