যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার টমটম আটক ও জব্দ অভিযান শুরু।।

 

হবিগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নাম্বার প্লেটবিহীন টমটম আটক ও সেগুলোকে জব্দ করছে পৌরকর্তৃপক্ষ। রবিবার বৃষ্টি উপেক্ষা করে শহরে ৩০ টি নাম্বারপ্লেট বিহীন টমটম আটক করা হয়। এর আগে নাম্বারপ্লেট বিহীন টমটম শহরে না চালানোর জন্য  মাইকিং করে পৌর কর্তৃপক্ষ। ইতিপূর্বে রেজিস্ট্রেশন বিহীন টমটম আটক করে জরিমানা আরোপের মাধ্যমে মুচলেকা নিয়ে ছেড়ে দিত পৌর কর্তৃপক্ষ। কিন্তু এবার রেজিস্ট্রেশন বিহীন টমটম আটক করে জব্দ করে রাখা হচ্ছে। ফলে টমটম চালক বা মালিকগণ তাদের আটককৃত টমটম ছাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন না। পৌরসভা সুত্রে জানা গেছে শহরের যানজট নিরসনে এখন থেকে অবৈধ টমটমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। এর পাশাপাশি জনসাধারন ও যান চলাচল নির্বিঘœ রাখতে ফুটপাত দখলমুক্ত করার জন্য শুরু করা হবে উচ্ছেদ অভিযান। পর্যায়ক্রমে শহরের প্রধান সড়ক ও ব্যাক রোডে দুই কালারের টমটম পালাক্রমে চালানোর উদ্যোগ গ্রহন করা হবে বলেও জানায় পৌরসভা অফিস। 

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *