জাতীয় ম্যালেরিয়া নিমূল ও এডিস বাহিতরোগ নিয়ন্ত্রনে হবিগঞ্জ পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান॥

হবিগঞ্জে পালিত হয়েছে জাতীয় ম্যালেরিয়া নিমূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রন কর্মসূচী। পৌর মডেল পুকুর প্রাঙ্গনে অভিযানের পর মঙ্গলবার হবিগঞ্জ পৌর এলাকায় জেলা ২৫০ শয্যা হাসপতাল প্রাঙ্গনে মশা প্রজনন ক্ষেত্র হ্রাসকরণ অভিযান পরিচালিত হয়। এ কর্মসূচীতে পরিচ্ছন্ন করা হয় হাসপাতাল প্রাঙ্গন। এ কর্মসূচী যৌথভাবে আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, ব্রাক ও হবিগঞ্জ পৌরসভা। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ রত্মদ্বীপ বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *