বৃহস্পতিবার সকালে চলতি অর্থবছরের এই পৌরকরের চেক হস্তান্তর করেন হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন টিপু। হবিগঞ্জ পৌরসভার পক্ষে এই চেক গ্রহণ করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। পৌরকর পরিশোধের জন্য বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানান জাবেদ ইকবাল চৌধুরী। সাথে সাথে তিনি পৌরসভার পক্ষ হতে শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন।








