সংসদ সদস্য আলহাজ্ব জি, কে গউছের দিকনির্দেশনায় হবিগঞ্জ পৌরএলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খননের সার্বিক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে ॥

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি, কে গউছের নির্দেশে হবিগঞ্জ পৌরসভার পানি নিস্কাশনের খালসমূহ সরেজমিন পরিদর্শন করেছেন সদর উপজেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ। রবিবার দুপুরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীরসহ একটি টিম রিচি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক টিপু আহমেদসহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব জি, কে গউছের দিকনির্দেশনায় হবিগঞ্জে খাল খননের সার্বিক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকার পানি নিস্কাশনের অন্যতম বাধা হচ্ছে পশ্চিম দিকে প্রবাহমান খালগুলোর বর্তমান শীর্ন অবস্থা। খালগুলোতে দখল ও মাটি ভরাট হওয়ায় পানি নিস্কাশনে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। খালগুলো খনন হলে ও পানি নিস্কাশনের জন্য উন্মুক্ত হলে শহরের জলাবদ্ধতা নিরসনে অনেক দুর এগিয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *