হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ জি, কে গউছকে শুভেচ্ছা ওঅভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ জি, কে গউছকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। রবিবার সকালে তারা সংসদ সদস্যের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহন করায় আলহাজ¦ জি, কে গউছকে পৌরকর্মকর্তা কর্মচারীগন অভিনন্দন জানান। এ সময় আলহাজ¦ জি, কে গউছ বলেন ‘দীর্ঘদিন হবিগঞ্জ পৌরসভায় আপনাদের নিয়ে কাজ করেছি। সেবামুলক কাজ করার ফলেই আমি মানুষের ভালোবাসা পেয়েছি।’ তিনি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে পৌরসভার কার্যক্রমকে এগিয়ে নিতে পরামর্শ দেন। তিনি বলেন,‘হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে আরো বেশকিছু কাজ বাকী রয়ে গেছে। সেই কাজগুলো বাস্তবায়ন করতে পরিকল্পনা গ্রহন করতে হবে।’ তিনি সকলকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার নির্দেশ দেন। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সংসদ সদস্য আলহাজ¦ জি, কে গউছকে ফুলের তোড়া উপহার দেন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *