হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা ॥

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। পানি উন্নয়ন বোর্ডের সম্মুখ হতে শায়েস্তানগর বড় ড্রেন পর্যন্ত ১৪১ মিটার এই ড্রেন নির্মাণ করতে ব্যয় হবে ৪৮ লাখ ২০ হাজার টাকা। ড্রেনের প্রস্থ হবে ১.২ মিটার। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় এই ড্রেন নির্মাণ করা হচ্ছে। এ ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন হলে অতিবৃষ্টির সময় পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তা হতে বৃষ্টির পানি দ্রুত সড়ে যাবে জানিয়েছে হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *