সেনাবাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অভিযানে হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসন, জলাবদ্ধতা দুরীকরণ, ফুটপাত অবমুক্তকরণ ইত্যাদি নাগরিক সেবা নিশ্চিতকরণে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট রুনা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে ৩ টি অবৈধ দোকান হতে ৬ শ টাকা জারিমানা করা হয়। সেনাবাহিনীসহ উচ্ছেদ পরিচালনাকারী দলটি বুধবার বেলা ১২ টার দিকে প্রথমে শায়েস্তানগর তেমুনিয়াতে অভিযান চালায়। এ সময় মাইকে ঘোষনা দেয়া হয় যে নিজ নিজ দায়িত্বে অবিলম্বে রাস্তার পাশে অবৈধ দোকানপাট সড়িয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় রাস্তার পাশে কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। কিছু দোকানপাট তাŤক্ষনিক সড়িয়ে নেয় দোকানদাররা। উচ্ছেদ পরিচালনাকারী দলটি শায়েস্তানগর তেমুনিয়ার পর থানার সামনে, সদর হাসপাতালের সামনে, চাষী বাজার ও পৌর বাস টার্মিনাল একই ধরনের অভিযান পরিচালনা করে। প্রতিটি স্থানে ঘোষনা দেয়া হয় অবিলম্বে নিজ দায়িত্বে অবৈধ দোকানপাট সড়িয়ে না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সাথে সাথে এই অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষনা দেয়া হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার পৃতীন্দ্র চাকমা, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্যরা।









