হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। লোকাল গভমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট এর আওতায় ৯০ লাখ টাকা ব্যয়ে এ ওয়াকওয়ের কাজ বাস্তবায়ন করা হবে। হবিগঞ্জ পৌরসভার হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী জানান, হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দর্জিপট্টি পুকুরকে নান্দনিক করে গড়ে তোলতে কর্তৃপক্ষ এ ওয়াকওয়ে নির্মান কাজ হাতে নিয়েছে। এই পুকুরের দুটি পাড়ে ওয়াকওয়ে নির্মান করা হবে। পুকুরের উত্তর পাড়ে রয়েছে বদিউজ্জামান খান সড়ক এবং পূর্ব পাড়ে রয়েছে অভিজাত মার্কেট আমির চান কমপ্লেক্স। এই প্রকল্পের আওতায় উত্তর ও পূর্ব পাড়েই শুধুর ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। পৌরসভার প্রকৌশল বিভাগ জানায় পর্যায়ক্রমে পশ্চিম ও দক্ষিন পাড়েও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। উল্লেখ্য ইতিপূর্বে হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়কে নান্দনিক করে গড়ে তোলায় পৌরসভার প্রতি প্রত্যাশা বাড়ে পৌরবাসীর। ফলে বিভিন্ন পুকুর ও জলাশয়কে নান্দনিক করার উদ্যোগ নেয় পৌরসভা। এরই ধারাবাহিকতায় শহরের বানিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে।







