হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে সেবা সহজীকরণ ও উদ্ভাবন বিষয়ক কর্মশালা।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালর আয়োজন করে। কর্মশালায় হবিগঞ্জ জেলার ৬ টি পৌরসভা অংশগ্রহন করে। পৌরসভাগুলো হলো হবিগঞ্জ পৌরসভা, নবীগঞ্জ পৌরসভা, আজমিরীগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ পৌরসভা, চুনারুঘাট পৌরসভা ও মাধবপুর পৌরসভা।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় সঞ্চালক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (গ্রেড-১) মোঃ আব্দুল কাইয়ূম। কর্মশালার শুরুতে প্রজেক্টরে হবিগঞ্জ পৌরসভার সেবামুলক ও উদ্ভাবনী কর্মসুচী সম্পর্কে সংক্ষিপ্ত সচিত্র বিবরনী তুলে ধরেন। এই উপস্থাপনায় দেখানো হয় হবিগঞ্জ পৌরসভা কিভাবে কর আদায়, ট্রেড লাইসেন্স ইত্যাদি সেবা প্রদান অনলাইনে পরিচালনা করছে। আরো দেখানো হয় হবিগঞ্জ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের কর্মকান্ড, পুকুর জলাশয় রক্ষায় পৌরসভার ভূমিকা, নতুন ল্যান্ডফিলে বর্জ্য অপসারন কার্যক্রম পরিচালনা, উদ্ভাবনীয় কর্মসূচীর আওতায় তামাক ও ধুমপান বিরোধী ক্যাম্পইন, শিক্ষ প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলা মহড়া, ক্লিন স্কুল, গ্রিন স্কুল ক্যাম্পেইন ইত্যাদি। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, ওয়ারিশান সনদ ইত্যাদি নন ট্যাক্স সেবা প্রদান ব্যাপারে আলোচনা হয়।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এনআইএলজি পরিচালক মোঃ শফিকুল ইসলাম, উপ পরিচালক অভিজিৎ বসাক, গ্রন্থাগারিক মোঃ মতিউর রহমান প্রমুখ। কর্মশালায় হবিগঞ্জ জেলার ৬ টি পৌরসভার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *