হবিগঞ্জ পৌরএলাকায় চলতি সপ্তাহেও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ছিল। ডেঙ্গু প্রতিরোধে চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পৌরএলাকার বেশ কিছু গুরুত্বপূর্ন স্থানে পরিচ্ছন্নতা কাজ হয়েছে। বিশেষ করে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে অগ্রাধিকার ভিত্তিতে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়। শহরের ইজিবাইকগুলোর পিছনে আবর্জনা যথাস্থানে ফেলতে সচেতনতামুলক শ্লোগান বাধ্যতামুলক সাটানোর নিয়ম চলমান রাখা হয়।
এছাড়া আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে পৌরএলাকার 35 টি পূজা মন্ডপকে কেন্দ্র করে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।



































