হবিগঞ্জ পৌরসভার পানির বিল ও পৌরকর প্রদান সহজীকরণ ও করপ্রদানে
পৌরবাসীকে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে আজ সোমবার হতে শুরু হচ্ছে দুদিনব্যাপী
‘পৌরকর মেলা’। সোমবার সকালে এই মেলা উদ্বোধন করবেন হবিগঞ্জের জেলা
প্রশাসক ড. জি, এম, সরফরাজ। উপস্থিত থাকবেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক,
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। এই মেলায় সকাল
১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের পানির
বিল ও পৌরকর গ্রহন করা হবে। মেলায় পৌরকরদাতাগণকে ১০ শতাংশ রিবেট দেয়া
হবে এবং পানির বিল প্রদানকারীদের বকেয়া সারচার্জ মওকুফ হবে। মেলা অনুষ্ঠিত
হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর সোম ও মঙ্গলবার।







