ডেঙ্গু প্রতিরোধে স্কুল পরিচ্ছন্ন রাখার পাশাপশি নিজেদের বাসাবাড়ীও পরিচ্ছন্ন রাখতে হবে- জেলা প্রশাসক ড. জি.এম.সরফরাজ।

জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বলেছেন ‘ক্লিন ক্যাম্পস
কর্মসূচী আমরা প্রতিটি স্কুলে ছড়িয়ে দিতে চাই।’
তিনি জেলা প্রশাসনের আয়োজনে এবং হবিগঞ্জ পৌরসভার
সহযোগিতায় ক্লিন ক্যাম্পাস এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন,‘হবিগঞ্জ পৌরসভার
ক্লিন ক্যাম্পাস আন্দোলন সফল করতে হবে যাতে অন্যান্য
পৌরসভায় এই মডেলটি গ্রহন করে। ’ প্রধান অতিথি
শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন,‘ শুধু নিজে
পরিচ্ছন্ন থাকলে হবে না। পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। এর
মধ্যে একটি হচ্ছে ক্লিন ক্যাম্পাস কর্মসূচী।’ তিনি
বলেন,‘যারা ক্লিন ক্যাম্পাস উপহার দিতে পারবেন তাদেরকে
আমরা এওয়ার্ডেও আওতায় নিয়ে আসবো। জেলা প্রশাসক
বলেন,‘ডেঙ্গুর ভয়াবহতা আমরা জানি। ডেঙ্গু প্রতিরোধে স্কুল
পরিচ্ছন্ন রাখার পাশাপশি নিজেদের বাসাবাড়ীও পরিচ্ছন্ন
রাখতে হবে।
হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে
জেলা প্রশাসনের সভকক্ষে সোমবার বেলা তিনটায় এই এই
ক্লিন ক্যাম্পাস এওয়ার্ড অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন
হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ
ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষকরাও বক্তব্য রাখেন। পরে
এওয়ার্ড প্রদান করা হয় হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়,
আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাছুলিয়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়কে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত
করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ
সংরক্ষণ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা গড়ে তোলাই এ
উদ্যোগের লক্ষ্য বলে জানায় পৌরসভা অফিস।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *