পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় প্রদত্ত ভিজিএফ কর্মসূচীর আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শহরের শিরিষতলায় প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। হবিগঞ্জ পৌরসভা এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
হবিগঞ্জ পৌরএলাকায় ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে একযোগে ভিফিএফের চাল বিতরণ করা হয়। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪৬২৫ জন কার্ডধারী এই কর্মসূচীতে জনপ্রতি ১০ কেজি করে চাল গ্রহন করেন।









