নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ প্রতিযোগিতায় হবিগঞ্জ পৌরসভা দলের সাফল্য ॥ প্রশাসকের অভিনন্দন॥

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জেলা পর্যায়ে অভাবনীয় সাফল্যে হবিগঞ্জ পৌরসভা দলকে অভিনন্দন জানিয়েছেন পৌর প্রশাসক মোঃ মঈনুল হক। হবিগঞ্জ পৌরসভা এবারের জেলা পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ প্রতিযোগিতায় বেশ কয়েকটি ইভেন্টে চ্যাম্পিয়ানসহ উচ্চ স্থান দখল করেছে। যে যে ইভেন্টগুলোতে হবিগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ান হয়েছে সেগুলো হলো বালক ফুটবল, বালিকা কাবাডি, বালক একক ব্যাডমিন্টন, বালিকা একক ব্যাডমিন্টন, বালক দ্বৈত ব্যাডমিন্টন, বালিকা দৈ¦ত ব্যাডমিন্টন, বালক দাবা, বালিকা ক্যারাতে ও বালিকা ৫০ মিটার সাঁতার। যে ইভেন্টগুলোতে রানার্সআপ হয়েছে সেগুলো হলো বালক কাবাডি, বালিকা দীর্ঘ লাফ। এছাড়াও ৩য় স্থান অর্জন করেছে বালিকা বুক সাঁতার ও বালিকা মুক্ত সাঁতার ইভেন্টে। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ প্রতিযোগিতায় হবিগঞ্জ পৌরসভা দলের সমন্বয়কারী ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মোঃ আব্দুল মতিন। বিভিন্ন ইভেন্টে কোচের দায়িত্ব পালন করেন ক্যারাত মোঃ ফুরুক মিয়া, ফুটবল উজ্জ্বল কান্তি দাস, ক্রিকেট মোঃ তুহিন মিয়া, ব্যাডমিন্টন মোঃ কায়েছ মিয়া, কাবাডি মোঃ রায়হান, এ্যাথলেটিক্স মোঃ রনি মিয়া, সাঁতার মোঃ ফয়সল মিয়া ও দাবা মোঃ সাইফুল ইসলাম। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন হবিগঞ্জ পৌরসভা বিভাগীয় পর্যায়েও সফলতা ধরে রাখার চেষ্টা করবে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *