নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌরসভা

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় তারা এই সাফল্য অর্জন করে। নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ।
এর আগে একই প্রতিযোগিতায় বালক ফুটবলে চ্যাম্পিয়ান হয় পৌরসভা। সাঁতার প্রতিযোগিতার একটি ইভেন্টে চ্যাম্পিয়ান এবং দুটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে হবিগঞ্জ পৌরসভা। বালক ও বালিকা একক ব্যাডমিন্টনেও হবিগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ান হয়। হবিগঞ্জ পৌরসভার এই সাফল্যে প্রতিযোগী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক ও হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। হবিগঞ্জ পৌরসভা টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) ও হবিগঞ্জ রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *