ডাম্পিং স্টেশনের সামনের রাস্তায় ইট ফেলেগর্ত ভরাট করার কাজ করছে হবিগঞ্জ পৌরসভা ॥

মির্জাপুর ডাম্পিং স্টেশনের সামনের রাস্তায় ইট ফেলে গর্ত ভরাট করার কাজ করছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার সকাল থেকে ওই ডাম্পিং স্টেশনের সামনের রাস্তায় পৌরসভার ডাম্পিং ট্রাক দিয়ে ইট ফেলা হয়। এই ইটগুলো ভেঙ্গে রাস্তার গর্তগুলো ভরাট করা হয়। বিগত কিছুদিনের বৃষ্টির কারনে এই রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ সকল গর্তের ফলে পৌরসভার বর্জ্য অপসারণ ব্যহত হয়। এছাড়াও ওই রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পৌরসভার ডাম্পট্রাক দিয়ে গর্তগুলোতে ইট ফেলা হয়। পরে ইটগুলো ভেঙ্গে রাস্তা উপযুক্ত করতে কাজ করে হবিগঞ্জ পৌরসভা।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *