নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ বালক ফুটবল প্রতিযোগিতায় নবীগঞ্জকে ১-০ গোলে হরিয়ে চ্যাম্পিয়ান হবিগঞ্জ পৌরসভা ॥

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ বালক ফুটবল প্রতিযোগিতায় নবীগঞ্জ উপজেলা একাদশকে ১-০ গোলে হরিয়ে চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এই ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বিন্দ্বিতাপূর্ন এই খেলায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্থর ৫ মিনিটের সময় হবিগঞ্জ পৌরসভার রাব্বি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরে আর কোন গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে পৌরসভা। খেলায় অতিথি সারিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌসভার প্রশাসক মোঃ মঈনুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। হবিগঞ্জ পৌরসভা দলের কোচ ছিলেন উজ্জল দাস এবং ম্যানেজার ছিলেন হবিগঞ্জ রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুল মতিন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *