নতুন কুঁড়ি স্পোর্টস প্রজাপতি সাঁতারে চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌরসভার সুবর্ণা আক্তার ॥

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ সাঁতার প্রতিযোগিতায় প্রজাপতি সাঁতার ইভেন্টে চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌরসভা দলের সাতারু সুবর্ণা আক্তার। রবিবার বেলা ১১ টায় হবিগঞ্জ শহরের ঈদগাহ পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভার অন্বেষনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দেশব্যাপী শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার ৯ টি উপজেলা ও ১ টি পৌরসভা দলের প্রায় দেড় শতাধিক প্রতিযোগী এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ১২ হতে ১৪ বছর বয়েসী প্রতিযোগীরা মোট ৫ টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভা দল হতে ১৬ জন সাতারু অংশগ্রহন করে। প্রজাপতি সাঁতার ইভেন্টে হবিগঞ্জ পৌরসভার সাতারু সুবর্না আক্তার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। পৌরসভার ৩ টি অর্জনের মধ্যে আরো দুটি অর্জন হলো তাহমিনা আক্তার মুক্ত সাতারে ৩য় এবং সুবর্না আক্তার বুক সাতাওে ৩য়। হবিগঞ্জ পৌরসভা দলের বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও লাইসেন্স ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুল মতিন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *