হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে শহর সমন্বয় কমিটি টিএলসিসি’র সভা। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় টিএলসিসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যবৃন্দ হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, মতামত ও পরামর্শ সভায় তুলে ধরেন। যে বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায় সেগুলো হলো পৌর এলাকার পানি নিস্কাশন, পৌর এলাকার বাইরে শহরের পানি নিস্কাশনের যে খালসমুহ রয়েছে সেগুলো খননের ব্যাপারে উদ্যোগ গ্রহন, মশক নিধন, যানজট নিরসন, রাস্তা নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন ইত্যাদি। এছাড়াও পূর্বে যে জনকল্যাণমুলক কর্মসূচী পালিত হতো সেগুলো পুনরায় চালু করার ব্যাপারে আলোচনা হয়। সভায় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিকসহ টিএলসিসি’র সদস্যগণ তাদের বক্তব্যে পৌরসভাকে এগিয়ে নিতে পরামর্শ তুলে ধরেন।








