জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত॥

জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে হবিগঞ্জ শহরে পরিচালিত হয় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট পৃথিন্দ্র চাকমার নেতৃত্বে ওই মোবাইল উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। মঙ্গলবার বিকেলে থানা ক্রস রোড হতে চাষীবাজার পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। অবৈধভাবে রাস্তার উপর দোকান বসানোর কারনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়াও থানা ক্রস রোড, কোর্ট স্টেশন রোড ও চাষী বাজারে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করা হয়। এই অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট নাসিম হাসান, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ফুটপাতে অবৈধ দোকানপাট বসিয়ে যানচলাচলে বিঘœ ঘটালে পরবর্তীতে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে অভিযানে অংশগ্রহনকারীদের পক্ষ হতে ঘোষনা করা হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *